সকল মেনু

ফিরেই মায়ামিকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

নিষেধাজ্ঞা থেকে ফিরেই লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পাশাপাশি, অভিষেক ম্যাচটা জয় দিয়েই রাঙ্গালো রদ্রিগো ডি পল।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ডেডলক ভাঙ্গেন সেগোভিয়া। এই গোলে ছিল মেসির অবদান। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।

ম্যাচের শেষ মুহূর্তে মেসির অ্যাসিস্টে মার্সেলো‘চেলো’ ভিগান্ট বল জালে জড়াতেই সমতা ভেঙে জয় নিশ্চিত হয় গোলাপি জার্সিধারীদের। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বৈধ ঘোষণা করে। যার সুবাদে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় মায়ামি।

এর আগে, অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবা মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই জবাবটা সুবজ ঘাসে দিয়ে দিলেন মেসি। পেলেন এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। কারণ, জুলাই মাসে মেসি করেছেন পাঁচটি অ্যাসিস্ট ও ৮টি গোল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।