সকল মেনু

ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করলো স্পেন

স্পেনের আদালত স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগ, গত মাসে গাজায় ত্রাণবাহী একটি জাহাজে ইসরায়েলি হামলায় তাদের ভূমিকা ছিল।

স্প্যানিশ এমইপি জাউমে আসেনস এক্সে জানান, এই তদন্তের কেন্দ্রে রয়েছে ১ জুন আন্তর্জাতিক জলসীমায় এমভি মাদলিন জাহাজে ইসরায়েলি অভিযান। ওই জাহাজে ছিলেন ১২ জন আন্তর্জাতিক কর্মী এবং মানবিক সহায়তা সামগ্রী।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফিলিস্তিনি-ফরাসি মানবাধিকারকর্মী রিমা হাসান।

স্পেনের নাগরিক সের্হিও তোরিবিও এবং কমিটি ফর সলিডারিটি উইথ দ্য অ্যারাব কজ সর্বজনীন এখতিয়ারের ভিত্তিতে এই মামলা দায়ের করেন।

তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ড্রোন, টিয়ার গ্যাস ব্যবহার করে বেসামরিক নাগরিকদের অবৈধভাবে আটক করেছে, যা গাজায় চলমান সংঘাতের সঙ্গে যুক্ত একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অংশ।

স্প্যানিশ আদালত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর সঙ্গে সহযোগিতা চেয়ে এই হামলাকে গাজায় গণহত্যার প্রেক্ষাপটে বিচারের নির্দেশ দিয়েছেন। গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে স্পেন এটিই প্রথম আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো।

আসেনস বলেন, ‘দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় পদক্ষেপ। যখন রাষ্ট্রগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন ন্যায়বিচার নিশ্চিত করতে নাগরিক সমাজকেই এগিয়ে আসতে হয়—এটি একটি নৈতিক, আইনি ও রাজনৈতিক হাতিয়ার।’

এই তদন্ত এগিয়ে গেলে, নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের ইউরোপ সফরে বাধা তৈরি হতে পারে, কারণ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঝুঁকি থাকবে।

উল্লেখ্য, ইসরায়েল সরকার এখনো এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।