সকল মেনু

গাজায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি

তুন করে চালানো ইসরায়েলের বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) ভোর থেকে হওয়া হামলায় নিহত হন তারা। হাসপাতাল সূত্রে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৬টি মৃতদেহ এবং ৪৬৩ জন আহত ব্যক্তি পৌঁছেছে।

গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২২ হাজার ৬৪ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ১০৫ জন আহত হয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।