সকল মেনু

সাগরে নিম্নচাপ, রাজধানীসহ বিভিন্ন স্থানে শুরু হওয়া বৃষ্টি চলতে পারে দিনভর

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টা থেকেই রাজধানীতে দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে, গতকাল দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা।

এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরেও দেয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।

উল্লেখ্য, চলতি মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে। শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে।  এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দেয়। লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হলেও এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

এছাড়াও আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।