সকল মেনু

পুলিশ জনরোষের শিকার হয়েছে অবৈধ আদেশ পালন করতে গিয়ে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী শাসনের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এর কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নারীর প্রতি সহিংসহতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। যেকোনো হয়রানির ঘটনায় সকল শ্রেণী পেশার নারীরা যেনো পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায়, সেটা নিশ্চিত করবেন।

এছাড়াও, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জন্য কাজ করতে হবে। এ কাজটা পুলিশদের করতে হবে।

গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন। এবার তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।