সকল মেনু

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

মাগুরার ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টা ২৫ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ রোববার ৩ জনের সাক্ষ্য নেয়া হচ্ছে। তারা হলেন, শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যানচালক রুবেল।

এর আগে, গত ১৩ এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। এরপর ২৩ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়। চার্জ শুনানি শেষে ৪ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদালত।

গত ৬ মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরইমধ্যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি হিটু শেখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।