সকল মেনু

বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের, বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত

চলতি বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে ৩ দশমিক ৮ শতাংশের পূর্বাভাস। তবে, বিশ্ব বাজারে অস্থিতিশীলতার প্রভাব এই দেশেও পড়তে পারে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভায় প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকের নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

গত জানুয়ারিতে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশের পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। তবে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, বাণিজ্য যুদ্ধ, পুঁজিবাজারে অস্থিরতার জেরে তা কমানো হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

প্রত্যাশার তুলনায় কমবে মূল্যস্ফীতি হ্রাসের গতিও। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিতেও পড়বে প্রভাব। দেশটির জন্য গত বছরের ২ দশমিক ৮ শতাংশ থেকে কমে ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভিয়ের বলেন, বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়তে থাকলে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমে যাবে। আমাদের গবেষণা প্রতিবেদন বলছে, চলতি বছর প্রবৃদ্ধি দাঁড়াবে ২ দশমিক ৮ শতাংশে। আগামী বছর তা দাঁড়াবে ৩ শতাংশে। বিশ্ব অর্থনীতির জন্য একটি স্পষ্ট, স্থিতিশীল ও প্রত্যাশিত বাণিজ্যিক পরিবেশ দরকার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।