সকল মেনু

অ্যাথলেট জহির রায়হান আবার নিষিদ্ধ

দেশের অন্যতম সেরা অ্যাথলেট জহির রায়হান আবার নিষিদ্ধ হয়েছেন। ছয় মাসের জন্য তাকে অ্যাথলেটিকসের সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

যদিও বুধবার (১৬ এপ্রিল) রাতে ফেডারেশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পরিবর্তে ‘অব্যাহতি’ শব্দ ব্যবহার করা হয়েছে।

এতে বলা হয়, অ্যাথলেট জহির রায়হানকে আপাতত ছয় মাসের জন্য জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা, তৎসংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গণমাধ্যমে মিথ্যা তথ্য দেয়া, ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পে শৃঙ্খলাভঙ্গসহ শেরপুর থেকে উঠে আসা নৌবাহিনীর এই অ্যাথলেটের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম গণমাধ্যমকে বলেছেন, জহির শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই তাকে এবার ছয় মাসের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হয়েছে।

জহির রায়হান ৪০০ মিটারে দৌড়ে জাতীয় রেকর্ডধারী। ইভেন্টটিতে কয়েক বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী তিনি। গত বছর এশিয়ান ইনডোরে ৪০০ মিটার দৌড়ে জিতেছেন রুপা। গত মাসে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের।

২০২১ সাল খেলেছেন টোকিও অলিম্পিকে। সে বছরই নানান কারণে অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।