সকল মেনু

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ১৮

ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৮ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

মঙ্গলবার (৮ এপ্রিল) শান্ত ডোমিঙ্গো এলাকার জেট সেট নাইটক্লাবে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড, ইউএসএ টুডে।

ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। তাদের জীবিত উদ্ধারে এরইমধ্যে শুরু হয়েছে তৎপরতা। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সংগীতশিল্পী। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

এ ঘটনায় শোক জানিয়েছেন ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।