সকল মেনু

মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশিসহ আটক ৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বাজারে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। আর বাকিজন মিয়ানমারের নাগরিক।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, পাইকরি বাজারে ৫০ ব্যক্তিকে তল্লাশির পর ২১ থেকে ৫০ বছর বয়সি ছয়জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতরা সবাই পুরুষ বলে জানিয়েছেন তিনি।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে, তারা পালাতে ব্যর্থ হয়েছে। কারণ দোকানের পেছনের গলি ঘিরে রাখা হয়েছিল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।