সকল মেনু

ইউটিউবে আসছে শর্টস এডিটিং ফিচার

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে ইউটিউব ঘোষণা করেছে তাদের শর্টস প্ল্যাটফর্মে নতুন ভিডিও এডিটিং ফিচার। চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক ৫ এপ্রিলের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি না হলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। ঠিক এমন সময়েই শর্ট ফর্ম ভিডিও নির্মাতাদের জন্য ইউটিউবের নতুন উদ্যোগ বাজারে প্রতিযোগিতায় বড় পদক্ষেপ।

ইউটিউব জানিয়েছে, নতুন টুলে থাকছে একটি উন্নত ভিডিও এডিটর, যা নির্মাতাদের ভিডিওগুলোতে এআই-চালিত স্টিকার ও গানের তাল অনুযায়ী ক্লিপ বসানোর সুবিধা দেবে। এ ফিচারগুলো এ বসন্তেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

এ ছাড়াও, ইউটিউব শর্টসের ‘ভিউ’ গণনায় বড় পরিবর্তন এনেছে। ৩১ মার্চ থেকে ভিডিও চলা মাত্রই ভিউ হিসাব হবে আগের মতো নির্দিষ্ট সময় প্লে হওয়ার প্রয়োজন নেই। ফলে নির্মাতারা তাদের কনটেন্টে আরও বেশি ভিউ দেখতে পাবেন। এ পরিবর্তন আয়ে বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা জোহানা ভুলিচ বলেন, ‘নির্মাতারা চান তাদের ভিডিও কখন দেখা হয়েছে তা আরও ভালোভাবে বোঝার উপায় থাকুক’। টিকটকের ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন ইউটিউবের এ আপডেটগুলো শর্ট ভিডিও নির্মাতাদের জন্য নতুন আশার আলো।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।