সকল মেনু

‘মাইক্রোসফটের সবার হাতে ফিলিস্তিনিদের রক্ত’, প্রতিবাদী দুই কর্মী বরখাস্ত

ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এই ইসরাইলের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এ নিয়ে কর্মীদের তোপের মুখে পড়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সামনে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল।

গত শুক্রবার প্রতিষ্ঠানটির ৫০ বছরপূর্তি উপলক্ষে ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটসসহ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তারা। টেক জায়ান্টটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট কো-পাইলটের নানা ফিচার দর্শক–অতিথিদের সামনে উপস্থাপন করছিলেন প্রতিষ্ঠানটির এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমান। এমন সময় তাকে থামিয়ে গাজায় ইসরাইলি আগ্রাসন ইস্যুতে প্রতিষ্ঠানটির অবস্থানের কড়া সমালোচনা করেন ইবতিহাল আবুসাদ নামের এক কর্মী। ইবতিহাল মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

মঞ্চের দিকে এগোতে এগোতে গলা উঁচিয়ে তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। দাবি করছ যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তোমরা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করো। কিন্তু সাধারণ মানুষকে মারতে, ইসরাইলের অস্ত্রকে আরও উন্নত করতে, তেল আবিবকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করো তোমরা। ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে, আর তোমরা সেই কাজকে উৎসাহিত করছ, সহযোগিতা করছ!

এ সময় কৌশলী অবস্থান নেন মাইক্রোসফট এআই বিভাগের সিইও মুস্তাফা। তিনি বলেন, তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ। আমি শুনছি তোমার প্রতিবাদের কথা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।